খেয়াঘাট সড়কে অবৈধ স্থাপনা যাত্রী সাধারণের ভোগান্তি চরমে

ফুলবাড়ীগেট(খুলনা)সংবাদদাতা ॥ নগরীর গিলাতলা, বারাকপুর, সন্যাসীহাট খেয়াঘাট পারাপারের একমাত্র সড়কটিতে অবৈধ ভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে প্রতিদিন এ ঘাট দিয়ে পারাপাররত হাজার হাজার যাত্রী সাধারণের দুর্ভোগের বেড়েই চলেছে। বিশেষ করে ভ্যান গাড়িতে করে কাঁচামাল ও মাছের পোনা ব্যাবসায়ীরা এ ঘাট দিয়ে পার হওয়ার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট ১৬ নভেম্বর লিখিত অভিযোগ দিয়েছে ঘাটটির ইজারাদার মো. ইয়াজুল ইসলাম । লিখিত অভিযোগে তিনি জানান, এ ঘাটের উপর অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠার কারণে মানুষের পারাপারে বিঘœ সৃষ্টি হচ্ছে। দিঘলিয়া উপজেলা এসিল্যান্ড মো. আলীমুজ্জামান মিলন বলেন, তিনি নতুন যোগদান করেছেন বারাকপুর বাজারসহ খেয়াঘাট এলাকা দখলের ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করনে।

ভাগ