ফুলবাড়ীগেট(খুলনা)সংবাদদাতা ॥ দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শেখ পাড়ায় মোফাজ্জেল শেখের মুদি দোকানে মঙ্গলবার রাতে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। দোকানি মোফাজ্জেল বলেন, দোকানের পিছনেই তার বসতবাড়ি। প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাসায় যান, রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাড়ির ভিতর থেকে ধোঁয়া দেখতে পেয়ে বাইরে বের হয়ে দেখেন তার দোকানের ভিতরে আগুন জ¦লছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন। আগুনে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে । শত্রুতামুলক ভাবে এ কাজ করা হয়েছে বলে জানান তিনি। খবর পেয়ে বুধবার সকাল ৮ টায় দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ।





