রাজিয়া নাসেরের স্মরণে যশোরে আ.লীগের দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী রাজিয়া নাসেরের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদআছর যশোর জেলা আওয়ামী লীগ এই দোয়া মাহফিলের আয়োজন করে। মাহফিলপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। বক্তব্য রাখেন- সহ-সভাপতি হায়দার গনি খান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম, মীর জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ফারুক আহমেদ কচি, সুখেন মজুমদার, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা খুশি, অ্যাড. সেতারা খাতুন, লাইজু জামান, আওয়ামী লীগ নেতা ওহিদুল ইসলাম তরফদার, ফিরোজ খান, কামাল হোসেন, লুৎফুল কবির বিজু, জেলা যুবলীগ নেতা সৈয়দ মুনির হোসেন টগর প্রমুখ।

ভাগ