যশোর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মোঃ আজিমুশ্বানের মৃত্যুতে বুধবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেভারান্স ও রেভারান্স শেষে সমিতির ১নং ভবনে সহ-সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় তার কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন- একে মনজুরুল হক, কাজী আব্দুস শহীদ লাল, নজরুল ইসলাম, এটিএম এনামুল হক, মোঃ ইসহক, আব্দুল গফুর (দুলাল) মাহাবুব আলম (বাচ্চু), গাজী আব্দুল কাদির, রফিকুল ইসলাম পিটু, দেবাশীষ দাস, আর এম মঈনুল হক খান (ময়না), কাজী ফরিদুল ইসলাম, আমিনুর রহমান, বোরহান উদ্দিন জাকির, এম,এ লতিফ, শাহানুর আলম শাহীন, জি,এম আবু মুছা ও আবুল কায়েস। শোকসভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এম,এ গফুর। বিজ্ঞপ্তি।





