মনিরামপুরে গরিবের ডাক্তার নবিরুজ্জামানের ইন্তিকাল

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে গরিবের ডাক্তারখ্যাত পল্লী চিকিৎসক নবিরুজ্জামান ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে সদর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ভোরে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৪৭ বছর। তারঁ নামাজে জানাজায় শরিক হন মনিরামপুর থানা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর সাধারণ সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, থানা যুবদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান, জাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী, ডা. আলমগীর হোসেন মন্টু, প্রেস কাবের সাবেক সভাপতি এসএম মজনুর রহমানসহ নানা শ্রেণিপেশার মানুষ। উল্লেখ, থানা মহিলা দলের সাবেক সভাপতি ইউপি সদস্য প্রয়াত হাসিনা বানু এবং মনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রয়াত মোয়াজ্জেম হোসেনের ছোট ছেলে পল্লী চিকিৎসক নবিরুজ্জামান এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন। নবিরুজ্জামান পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামানের ছোটভাই। রাত-দিন এলাকায় আর্তমানবতার সেবায় নবিরুজ্জামান নিজেকে নিয়োজিত রেখেছিলেন। এজন্য এলাকায় তিনি গরিবের ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেন।

ভাগ