আন্তর্জাতিক সংবাদ

থাইল্যান্ডে পার্লামেন্ট ঘেরাও, নৌকায় চড়ে ‘পালালেন’ এমপিরা
লোকসমাজ ডেস্ক॥ থাইল্যান্ডে রাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রপন্থীদের বিােভ তীব্র রূপ ধারণ করেছে। বিােভকারীরা পার্লামেন্ট ঘেরাও করলে রাজতন্ত্র অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। মঙ্গলবার ব্যাংককে বিােভকারীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ তাদের ওপর জলকামান ব্যবহার করে। এ সময় পার্লামেন্টের পাশের নদী দিয়ে নৌকায় এলাকা ছাড়েন এমপিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে। সংঘর্ষে ৫৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গুলির আঘাতে আহত হয়েছেন পাঁচ ব্যক্তি, যাদের মধ্য দুইজন শিার্থী। গত জুলাই থেকে শুরু হওয়া সরকার ও রাজতন্ত্র বিরোধী বিােভ সহিংস রূপ নিল। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউত চান-ওচার পদত্যাগসহ দেশটির রাজার মতা খর্ব করার দাবি নিয়ে রাস্তায় নামে বিরোধী দল। মঙ্গলবার সংবিধান পরিবর্তনের জন্য এমপিদের ওপর চাপ সৃষ্টি করতে হাজার হাজার বিােভকারী পার্লামেন্টের বাইরে জমায়েত হন। তবে তাদের কাঁটাতারের বেড়া দিয়ে আটকে দেয় পুলিশ। পুলিশের একজন মুখপাত্র বলেন, বিােভকারীরা সংরতি এলাকা ভাঙার চেষ্টা চালালে পুলিশ তাদের ওপর জলকামান ব্যবহারে বাধ্য হয়।

ইসরায়েলের বিমান হামলায় ৩ সিরীয় সেনা নিহত
লোকসমাজ ডেস্ক॥ সিরিয়ার অভ্যন্তরে ইরান ও সিরীয় বিভিন্ন অবস্থান ল্য করে বুধবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এতে তিন সেনা নিহতের কথা স্বীকার করেছে সিরিয়া। দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত বরাবর বিভিন্ন বিস্ফোরক ডিভাইস পাওয়ার পর তারা এ হামলা চালায় বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গতকাল ইসরায়েলি প্রতিরা বাহিনীর (আইডিএফ) সৈন্যরা তাদের সীমান্ত বরাবর বিভিন্ন বিস্ফোরক ডিভাইস দেখতে পায় এবং সেগুলো উদ্ধার করে। ইরানি সৈন্য বাহিনীর নেতৃত্বে সিরীয় একটি স্কোয়াড এসব বিস্ফোরক পেতে রাখে।’ বিবৃতিতে আরও বলা হয়, এগুলো পেতে রাখার জবাব দিতে রাতে আইডিএফ যোদ্ধারা ইরানের কুদস বাহিনী এবং সিরীয় সশস্ত্র বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থান ল্য করে বিমান হামলা চালায়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, ইসরায়েলি আগ্রাসনে তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গত ২০১১ সালে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর সিরিয়ায় কয়েকশ’বার বিমান ও পেণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি সিরীয় সরকারি বাহিনীকে ল্য করে এসব হামলা চালানো হয়।

নিউজিল্যান্ডে নারী পুলিশদের হিজাব পরার অনুমতি
লোকসমাজ ডেস্ক॥ নিউজিল্যান্ড পুলিশের অফিশিয়াল ইউনিফর্ম হিসেবে হিজাব অন্তর্ভুক্ত করেছে দেশটির সরকার। বিবিসি জানিয়েছে, নতুন নিয়োগ পাওয়া কনস্টেবল জিনা আলী আনুষ্ঠানিকভাবে প্রথম হিজাব পরবেন। নিউজিল্যান্ড পুলিশ বলছে, মুসলিম নারীদের আরও বেশি করে এই পেশায় আনতে পদপেটি নেয়া হয়েছে। নিউজিল্যান্ড বরবার ধর্মনিরপেতার দিক থেকে উজ্জ্বল দৃষ্টান্ত। মুসলিমদের মতো সংখ্যালঘুদের সব সময় আগলে রাখার চেষ্টা করেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। হিজাব ইংল্যান্ডে কয়েকটি অঞ্চলের পুলিশ বিভাগে অফিসিয়াল ইউনিফর্মের স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ স্কটল্যান্ড রয়েছে। যুক্তরাজ্যে মেট্রোপলিটন পুলিশ ২০০৬ সালে হিজাব ব্যবহারের অনুমতি দেয়। ১০ বছর পর একই পথে হাঁটে পুলিশ স্কটল্যান্ড। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশের নারী সদস্য মাহা শুক্কর ২০০৪ সালে হিজাব পরে ইতিহাস গড়েন। নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, দুই বছর ধরে তারা হিজাব তৈরি করেছে। প্রথম সদস্য হিসেবে হিজাব পরতে যাওয়া আলীর জন্ম ফিজিতে। ছেলেবেলায় তিনি নিউজিল্যান্ডে পাড়ি দেন। ক্রাইস্টচার্চ মসজিদে হামলার পর তিনি পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেন, ‘হিজাবকে অফিসিয়াল ইউনিফর্ম করায় খুব ভালো লাগছে। আশা করছি অনেক মুসলিম নারী এই পেশায় আসবেন।’

ভাগ