শালিখায় র‌্যাবের অভিযানে ট্রাক থেকে সাড়ে ৪শ’ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার॥ যশোর-মাগুরা সড়কের শালিখার শতখালীতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে সাড়ে ৪শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। মালবাহী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় কামরুল শেখ (২৩) ও জোবায়েদ শেখ (১৮) নামে দুই যুবককে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে.এম সারোয়ার হুসাইনের নেতৃত্বে একটি টিম সকাল পৌনে ৭টার দিকে শালিখার শতখালী সিংহেশ^রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাগুরা সড়ক থেকে জুয়েল এন্টারপ্রাইজ নামক একটি মালবাহী ট্রাক আটক করে।

পরে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৪শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ফেনসিডিল কারবারের সাথে জড়িত কামরুল শেখ ও জোবায়েদ শেখকে। আটক কামরুল শেখ ফরিদপুর সদর উপজেলার মাইজা মিয়ারডাঙ্গী গ্রামের ইকবাল শেখের ছেলে ও জোবায়েদ শেখ ভাসানচর উচা ব্রিজ এলাকার সমশের শেখের ছেলে। এ ঘটনায় শালিখা থানায় একটি মামলা করা হয়েছে।

ভাগ