কচুয়ায় সংবাদ সম্মেলনে প্রতারণার মাধমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কচুয়া (বাগেরহাট)সংবাদদাতা॥ বাগেরহাটের কচুয়া উপজেলার ব্যবসায়ীদেরকে অতিরিক্ত লাভ দেবার কথা বলে হাজরা মঈনুল ইসলাম শুভ নামের এক প্রতারক কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছেন। মঙ্গলবার কচুয়া প্রেসকাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীর হস্তপে কামনা করেছে ভুক্তভোগীরা। তিগ্রস্থ ব্যবসায়ীদের পে উপজেলার টেংরাখালী গ্রামের আবজাল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান সাকিল লিখিত বক্তব্যে জানান, তার গ্রামের হাজরা মুকুল হোসোনের ছেলে হাজরা মঈনুল ইসলাম শুভ নিজেকে আইটি এবং এনজিও ব্যবসায়ী বলে পরিচয় দেন। এরপর ব্যবসায়িক অংশীদার হিসেবে রাখার কথা বলে মেহেদী হাসানের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন। কিন্তু বছর পার হলেও তাকে লভ্যাংশ কিংবা আসল টাকা ফেরত দেননি। এভাবে শুভ অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে এখন গা-ঢাকা দিয়েছেন। সাকিল আরো জানান, তার প্রতারণার ফাঁদে পড়েছেন এলাকার ব্যবসায়ী এমদাদুল হক মাসুদ, হাজরা রফিকুল ইসলাম, নওরোজ শিকদার, ইউনুস শেখ, রাসেল শেখ, শিমুল হাওলাদার, এলিজা ইয়াসমিন, খলিল শিকদার, হাকিম শেখ, সবুজ সাহা, নুপুর, সোহাগ শেখ, বাবুল হাজরা, জাহান হাজরা, বেবী খনাম, মিঠুন হাওলাদার, তরিক শেখ। এছাড়া বাজারের বিভিন্ন ব্যবস্ায়ীদের কাছ থেকে প্রতারণার করে মঈনুল ইসলাম শুভ নগদ অর্থ ও পণ্য সামগ্রী হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয়।

ভাগ