রামপালে জমি দখলে বাধা দেওয়ায় চারজনকে কুপিয়ে জখম

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে জমি দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষ কুপিয়ে জখম করেছে তিন কিশোরীসহ চারজনকে। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার খেজুর মহাল গামের আছিয়া বেগম (১৮), ইভা খাতুন (১৩) ফারহানা খাতুন (১৩) ও ইখলাস শেখ (৪৫)। জানা গেছে, ইখলাস শেখ গংয়ের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার শেখ শহীদুল্লাহ গংয়ের। ইখলাস শেখ মাসখানেক আগে রামপাল থানায় প্রতিপ শহীদুল্লাহ গংয়ের বিরুদ্ধে একটি লিখিত আবেদন করেন। এরপর স্থানীয় বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ মীমাংসার কথা বলে অভিযোগ প্রত্যাহার করিয়ে নেন। পারে তাদের বিবাদ মীমাংসা না করায় গত ১৩ নভেম্বর স্থানীয় ইউপি সদস্য দিদার এর উপস্থিতিতে শহিদুল্লাহ গং দা, ধারালো অস্ত্র নিয়ে ইখলাস শেখের বাড়ি দখলের চেষ্টা করে। বাধা দিলে ইখলাস শেখসহ তাদের পরিবারের সদস্যদের কুুুপিয়ে জখম করে গুরতর আহত করেন তারা। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফকির আবদুল্লাহর সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভি করেননি। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়ের হয়েছে। আসাামি ধরার জোর চেষ্টা চলছে।

ভাগ