লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া পৌরসভা কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরসভা কার্যালয়ে সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ করা হয়। মোট ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইলেকট্রিক মিস্ত্রি সাধন কর্মকার। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী কার্যসহকারী মো. কবির হোসেন পেয়েছেন ৫ ভোট। এর আগে পৌর কর নির্ধারক মোসা. রোক্সিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন পৌর সচিব মো. তফিকুল আলম। এসময় সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম ও পৌর স্টাফ শিকদার উসমান গনি উপস্থিত ছিলেন।




