ফকিররহাটে চিংড়ি চাষিদের উৎসাহ ভাতা প্রদান

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের ফকিরহাটে চিংড়ি চাষিদের মেন্টরিং ও উৎসাহ ভাতা প্রদান করা হয়েছে।। মঙ্গলবার দুপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসফ) এর অর্থায়নে নবলোক পরিষদের বাস্তবায়নে পিএসিই প্রকল্পের আওতায় ৭৮ জন চাষিকে এই ভাতা প্রদান করা হয়। উপলে উপজেলা অডিটোরিয়ামের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন, পিএসি প্রকল্পের সমন্বয়কারী ড. আকন্দ মো. রফিকুল ইসলাম। স্থানীয়ভাবে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান, নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল, প্রকল্প ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান প্রমুখ।

ভাগ