স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদের তিনজন প্রার্থী ও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদের দুইজন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। মঙ্গলবার সকাল ১১ টায় জেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই করা হয়। গত ৭ সেপ্টেম্বর হবিগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নাজমুল ইসলাম কাজল। এরপর এ পদটি শূন্য ঘোষণা করে এ পদে নির্বাচনের ল্েয তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৫ নভেম্বর। আর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ছিলো গতকাল মঙ্গলবার।
নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এসব প্রার্থীর মধ্যে রয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত উপজেলা চেয়ারম্যান নাজমুল হোসেন কাজলের স্ত্রী ভিক্টোরিয়া পারভীন সাথী, বিএনপি মনোনীত প্রার্থী জামদিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান শামসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জহুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দিলু পাটোয়ারী।
অন্যদিকে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা একই উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শূন্য ওই পদে আগামী ১০ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন । এই পদের জন্য দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন অ্যাড. সেতারা বেগম ও জোৎ¯œা আরা মিলি। গতকাল মঙ্গলবার বাঘারপাড় ও সদর উপজেলার এসব প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. হুমায়ূন কবীর। এসময় প্রার্থীদের উপস্থিতিতে তাদের মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা করে বৈধ বলে ঘোষণা করেন তিনি। দুই উপজেলার এ উপ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ নভেম্বর। আর প্রতীক বরাদ্দ ২৪ নভেম্বর।





