প্রধানমন্ত্রীর চাচি’র মৃত্যুতে খানজাহান আলী থানা আ.লীগের শোক

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ সোহেলের মা শেখ রিজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে খানজাহান আলী থানা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন। বিবৃতিদাতারা হলেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ শাহাবুদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী,৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হক, ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী , খানজাহান আলী থানা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রুপম প্রমুখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, জেলা তাঁতীলীগ এর সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক প্রমুখ।

ভাগ