গিলাতলা যুবসংঘের জরুরি সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার গিলাতলা যুবসংঘের জরুরি সভা মঙ্গলবার বিকেলে গাফ্ফার ফুড মোড়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাইফুল্লাহ তারেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মনিরুল ইসলাম, মো. তাজিম, শেখ রাজু, ফেরদৌস হোসেন, আল আমিন, তুরান মোল্লা প্রমুখ । সভায় সংগঠনের পক্ষ থেকে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট আয়োনের বিষয়ে আলোচনা হয়।

ভাগ