যশোরে ৫৮ নমুনায় ১৮ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল যশোরে ৫৮টি নমুনা পরীক্ষা করার পর ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এর ভেতরে জেনোম সেন্টারের কর্মী তিতাস মিয়া (২৮) একজন। এ নিয়ে যশোরে মোট আক্রান্ত হয়েছেন, ৪ হাজার ২শ ৪৫ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ২শ জন। গতকাল আক্রান্তের ভেতর ১৪ জন যশোর সদরের। অভয়নগর, চৌগাছা, কেশবপুর ও শার্শায় ১ জন করে আক্রান্ত হয়েছেন। জেনোম সেন্টারের কর্মী তিতাস মিয়া ছাড়াও আক্রান্ত অন্যরা হলেন, শহরের ঘোপ এলাকার মোঃ ফজলুল হক (৬৭), শফিউদ্দিন মোল্যা (৬৮), ষষ্টিতলাপাড়ার শুভ (২৭), নাজির শংকরপুরের লিটন (২৫), আরবপুরের রাকিবুল হাসান (৩৩), মুজিব সড়কের জাহানারা আক্তার (৫৩),, টালখোলা এলাকার আসিব আহমদ (৩৫), ভেকুটিয়ার নাজিম উদ্দিন (৭০), ধর্মতলার রহমতউল্লাহ (৪১), সুজলপুরের তবিবর রহমান (৬০). চুড়ামনকাটি গ্রামের রুবেল (২৮), চাঁচড়ার সরোয়ার হোসেন (৪০), চৌগাছার বলভপুরের হানিফ আলী (৪৩), অভয়নগরের গুয়াখোলার পারভীন আবসানা (৫৪), বাঘারপাড়ার খালিদ আহসান (৩২), শার্শার বাগআঁচড়ার হযরত আলী (৩৬) ও কেশবপুরের মোঃ আবু তাহের (২৩)। এ পর্যন্ত যশোরের ১৮ হাজার ২শ ৭৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর ভেতর পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪শ ১৯টি নমুনা।

ভাগ