যশোর জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ আজ

ভোট ডাকাতির প্রতিবাদ এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানসহ নেতাকর্মীদের ভিত্তিহীন, মিথ্যা মামলায় হয়রানি বন্ধ ও আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বুধবার বিকাল ৩টায় লালদিঘির পাড়স্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে যশোর জেলা ছাত্রদল। সমাবেশে জেলা ছাত্রদলের অধিনস্ত সকল ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান। বিজ্ঞপ্তি।

ভাগ