বাস মালিক সমিতির উদ্যোগে সালাম চাকলাদারের দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ যশোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চাকলাদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জোহর সমিতির নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আলী আকবর, পবিত্র কাপুড়িয়া, অসিম কুন্ডু, সামসুল হক রবু, আনোয়ার হোসেন, শ্রমিক নেতা মামুনুর রশিদ বাচ্চু, সেলিম রেজা মিঠু প্রমুখ। দোয়া পরিচালনা করেন যশোর পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা আবুল খায়ের।

ভাগ