শার্শা(যশোর)সংবাদদাতা॥ যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তের গলাচিপা পোস্ট এলাকা থেকে এক হাজার ৩৯৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী ও শিকড়ী সীমান্ত এলাকা থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ আরও একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৯ ব্যাটালিয়ন বিজিবি। রবিবার সকাল থেকে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সূত্রে জানা গেছে, গলাচিপা পোস্ট থেকে আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো সাদিপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মিজান (২৯) , একই গ্রামের আফসার গাজীর পুত্র জাহিদুল ইসলাম (২০), বড়আঁচড়া গ্রামের মৃত খালাসীর ছেলে আলী মোহন (২৭) ও শিকড়ী সীমান্তে আটক মাদক ব্যবসায়ী মৃত নুর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, করোনা পরবর্তীতে মাদক চোরাচালানীরা আবার সক্রিয় হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় রবিবার ভোরে গোপন সংবাদের ভিক্তিতে সীমান্তের এলাকা থেকে শূন্য রেখার ১শ গজ ভিতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে পোর্ট থানায় সোপর্দ করা হবে।





