রামপালে জমি নিয়ে বিরোধের জেরে হামলা গৃহবধূ কিশোরীসহ আহত ৪

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপরে হামলায় এক গৃৃৃহবধূ ও দুই কিশোরীসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় পলি বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। আহতরা হলেন উপজেলার খেজুর মহাল গ্রামের আছিয়া বেগম (১৮), কিশোরী ইভা খাতুন (১৩) ফারহানা খাতুন (১৩) ইখলাস শেখ (৪৫)। সূত্র মতে, ইখলাস শেখর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার প্রতিপ শেখ শহীদুলাহ, শেখ অহিদ, শেখ জাহিদ, আবুল শেখসহ কয়েক জনের সাথে। এ বিষয়ে ইখলাস শেখ এক মাস আগে রামপাল থানায় গ্রতিপ শহীদুলাদের বিরুদ্ধে একটি লিখিত আবেদন করেন। এরপর স্থানীয় বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুলাহ মীমাংসার কথা বলে অভিযোগ প্রত্যাহার করান। পরে তাদের বিবাদ মীমাংসা না করায় ১৩ নভেম্বর সকালে স্থানীয় ইউপি সদস্য দিদার এর উপস্থিতিতে শহিদুলাহ গং ধারালো দাসহ দেশীয়অস্ত্র নিয়ে ইখলাস শেখদের পৈতৃক ও বাস্ত ভিটা জোরপূর্বক দখলের চেষ্টা করে। ওই সময় তাদের বাধা দিলে কুুুপিয়ে ও মারপিট করে গুরতর আহত করে ওই ৪ জনকে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফকির আবদুলার সাথে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে রামপাল থানার ওসি মো. মনজুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়ের হয়েছে। আসাামি ধরার জোর চেষ্টা চলছে।

ভাগ