ফুলতলা (খুলনা) অফিস॥ ফুলতলা থানা পুলিশ রোববার সকালে মো. রসুল গাজী নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। সে দামোদর গ্রামের সাত্তার গাজীর পুত্র। পুলিশ জানায়, আটককৃত রসুল গাজী একটি মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।





