মণিরামপুরের দুর্বাডাঙ্গায় বিএনপি নেতা হারুনের মাস্ক বিতরণ

নেহালপুর,(যশোর) সংবাদদাতা ॥ যশোরের মণিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপিতো হারুন অর রশিদ গণসংযোগ করে চলেছেন। কালি পূজা উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন মন্দির পরিদর্শন করে অর্থ ও মাস্ক বিতরণ করেন তিনি। শনিবার ও রবিবার ইউনিয়নের কোনাকোলা বাজারসহ বিভিন্ন এলাকায় শতাধিক মোটরসাইকেল নিয়ে গণসংযোগ, সাধারণ মানুষের মাঝে করোনার সুরক্ষা ও নিরাপত্তার জন্য মাস্ক বিতরণ, বিভিন্ন কালি মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে ২ হাজার ৫শ মাস্ক বিতরণসহ ও বিভিন্ন কালি মন্দিরে অর্থ প্রদান করেন।
গণসংযোগকালে তার সাথে ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সিনিয়র সহসভাপতি প্রভাষক রেজাউল হোসেন, বিএনপি নেতা রবিউল হাজরা, আসাদুজ্জামান আসাদ, জয়নুল আবেদিন, রমজান আলী, মাসুদ রাহান, বদরুজ্জামান, ইউনিয়র যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গফ্ফার মাহমুদসহ উপজেলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকসহ বিএনপি ও দলটির সহযোগী এবং অঙ্গ সংগঠনের উপজেলা ও স্থানীয় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। গণসংযোগের বিষয়ে জানতে চাইলে হারুন অর রশিদ বলেন, ‘২০২১ সালের প্রথম দিকে দেশব্যাপী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এ নির্বাচনে জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং জনগণের ভালবাসা নিয়ে ইনশা আল্লাহ আমি জয়লাভ করবো।

ভাগ