স্টাফ রিপোর্টার॥ দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক, প্রেসকাব যশোরের সহসভাপতি এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টুর সুস্থতার জন্যে তার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। সাংবাদিক নান্টু বেশ কিছুদিন ধরে অতিরিক্ত জ¦র, ফুসফুসে ইনফেকশন, রক্তে ইনফেকশনসহ বিভিন্ন জটিল অসুখে ভুগছেন। তার রক্তে হিমগ্লোবিন কমে যাচ্ছে, শে^ত রক্ত কণিকা বেড়ে যাচ্ছে, এছাড়া হার্টেও একাধিক রিং পরানো রয়েছে বলে জানান তার স্ত্রী মিসেস কবির। চিকিৎসকের পক্ষ থেকে কথাবার্তা বলতেও একপ্রকার নিষেধ করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।




