স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা সচিব করোনায় আক্রান্ত, মৃত ও শনাক্তের সংখ্যা বাড়লো

লোকসমাজ ডেস্ক॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছেন। তিনি বলেন, রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। সেজন্য তাদের কোভিড-১৯ পরীা করতে আইসিডিডিআরবিতে নমুনা দেওয়া হয়। শনিবার রাতে পরীার ফলে দুজনেরই পজেটিভ এসেছে। “রি-কনফার্ম হওয়ার জন্য রোববার পুলিশ হাসপাতালে দুজনের নমুনা পরীা করতে দেওয়া হয়েছে। শারীরিকভাবে দুজনের মধ্যে কোনো লণ নেই।”
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ১৯৪ জন। এছাড়া শনাক্ত হয়েছে আরো এক হাজার ৮৩৭ জন। মোট শনাক্ত হলো চার লাখ ৩২ হাজার ৩৩৩ জন। রোববার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বারিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন এক হাজার ৬৯৩ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৪৯ হাজার ৫৪২ জন। এর আগে শনিবার দেশে আরো এক হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ১৪ জন। এ দিন সুস্থ হন এক হাজার ৪৬২ জন।

ভাগ