যশোরে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের আরবপুর মোড়ে ট্রাকের ধাক্কায় ফিরোজ আহমেদ (৫৫) নামে এক ব্যক্তি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। গতকাল দুপুরে বাজার করে বাইসাইকেলযোগে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ আহমেদের বাড়ি যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামে। তিনি একজন মেস ওয়েটার। স্বজনরা জানিয়েছেন, ফিরোজ আহমেদ কাল দুপুর ১টার দিকে পালবাড়ী মোড় থেকে বাজার করে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। আরবপুর মোড়ে পৌঁছালে চাঁচড়ার দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক ফিরোজ আহমেদকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে নাইম নামে এক যুবক তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বিমানবাহিনীর পক্ষ থেকে যশোরে সিএমএইচএ নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ফিরোজ আহমেদের মৃত্যু হয়।
অপরদিকে, মেঘনাদ বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামে। তিনি একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। আহত হওয়ার পর তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বজনরা এসে হাসপাতাল থেকে তাকে অন্যত্র নিয়ে যান।

ভাগ