যশোরের নরেন্দ্রপুরের জনি হত্যা মামলায় ২১ জনের নামে চার্জশিট

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরে জনি হোসেন হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। চার্জশিটে ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হচ্ছেন, যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের মৃত মনোয়ার ওরফে মনুর ছেলে শাহিন আলম, হাসেম মোয়াজ্জেমের ছেলে মর্তুজা, আব্দুর শুকুরের ছেলে বাছির, তৌফিক খোকন মিয়ার ছেলে রেজোয়ান, নরেন্দ্রপুর পোস্ট অফিস পাড়ার নওশের আলী গাজীর ছেলে সবুজ হাসান, দবির হোসেনের ছেলে সুমন হোসেন, নরেন্দ্রপুর মোল্লাপাড়ার জালালের ছেলে সাগর হোসেন, ঘোড়াগাছা সাহাপাড়ার সঞ্জয় পালের ছেলে সুজন কুমার পাল, কচুয়া ঘাটকান্দা গ্রামের রবিউলের ছেলে নয়ন, চাউলিয়া গ্রামের তোফাজ্জেলের ছেলে মুন্না, চাউলিয়া পূর্বপাড়ার শফিয়ার রহমানের ছেলে হাসান কবীর ওরফে অনিক, ঘোড়াগাছা কলেজের পেছনের গৌর সাহার ছেলে মিলন, সাধন দাসের ছেলে পান্ত, মুনসেফপুর খানপাড়ার তারেক খানের ছেলে সাব্বির হোসেন ওরফে নিশান খান, কচুয়া মোল্লাপাড়ার দাউদ মোল্লার ছেলে আরিফ, চাউলিয়া গ্রামের হাসেমের ছেলে আনাম, চাউলিয়া পূর্বপাড়ার আজগরের ছেলে তুহিন হোসেন, নরেন্দ্রপুর মোল্লাপাড়ার গোলাম মোস্তফার ছেলে রাসেল, গোপালপুর দফাদারপাড়ার ওয়াজেদ আলীর আল আমিন হোসাইন ও ঘোড়াগাছা গ্রামের দুলাল সাহার ছেলে সোহাগ। একই সাথে হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগ প্রমাণ না পাওয়ায় মামলার এজাহারভুক্ত চার আসামিকে চার্জশিটে অব্যাহতির আবেদন জানানো হয়েছে। এরা হলেন,চাউলিয়া হিন্দুপাড়া বাবুর ছেলে ইমামুল, রূপদিয়া বটতলা এলাকার আলী আকবরের ছেলে আরমান, গোপালপুর তরফদারপাড়ার ওলিয়ার তরফদারের ছেলে মনিরুল ইসলাম মনির ও চাউলিয়া গ্রামের শফি গাজীর ছেলে মুন্না। উল্লেখ্য, বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহের কাজ নিয়ে আসামি শাহিন ও মর্তুজার সাথে জনির বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে ২০১৯ সালের ৯ ডিসেম্বর জনিকে পূর্ব পরিকল্পিতভাবে মোটরসাইকেলে করে নরেন্দ্রপুর মোল্লাপাড়ায় নিয়ে আসেন আসামি সুমন ও সাগর। পরে সেখানকার জনৈক হারুন অর রশিদের চায়ের দোকানের সামনে নিয়ে চা পান করার সময় আসামিরা তার ওপর হামলা করেন। এ সময় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহতের বাবা সিরাজুল ইসলাম কোতয়ালি থানায় মামলা করেন।

ভাগ