স্টাফ রিপোর্টার॥ দেশের অন্যতম নাট্য সংগঠন বিবর্তন যশোরের নতুন কমিটি গঠন করা হয়েছে। থিয়েটার আন্দোলনে যশোরের পুরোধা সংগঠনটিতে নওরোজ আলম খান চপল ও দীপংকর বিশ্বাস যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে সংগঠন কার্যালয়ে বিবর্তন যশোরের সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমান সভাপতি সানোয়ার আলম খান দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের শুরুতে দেশ এবং দেশের বাইরে যে সকল মুক্তচিন্তার মানুষ মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনে সংগঠনের বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসাব, সাংগঠনিক প্রতিবেদন এবং আগামী কর্ম বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। শেষ পর্বে আগামী কর্ম বছরের জন্য ১৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন সহ সভাপতি মানস বিশ^াস, এইচ আর তুহিন, সহ সাধারণ সম্পাদক রাম প্রসাদ রায়, সাংগঠনিক সম্পাদক সুমন ব্যানার্জী, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক কমল বিশ্বাস, প্রচার সম্পাদক সাবিকুন নাহার কাকলি, পাঠাগার সম্পাদক শাহরিন সুলতানা নিশি, নির্বাহী সদস্য শেখ জাহিদ, ভগিরত পাল, অর্পিতা সিকদার তুলি, রুহিনা শারমিন ্এলিস, আসিফ খান।




