গিলাতলায় প্রীতি ফুটবল ম্যাচে ৪নম্বর ওয়ার্ড জয়ী

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার গিলাতলা ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড তরুণ যুবকদের আয়োজনে ওয়ার্ডভিত্তিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলায় ২-০ গোলে ৫ নং ওয়ার্ডকে পরাজিত করে ৪নং ওয়ার্ড জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস।

ভাগ