বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের ফকিরহাটে ২৫ কেজি গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে ফকিরহাট উপজেলার বিশ্বরোড মোড়ে বাগেরহাটগামী একটি প্রাইভেট কারে তলাশি করে ওই গাঁজা জব্দ করে র্যাব-৬ খুলনা। এ সময় মাদক বিক্রেতাদের ব্যবহৃত কারটিও জব্দ করা হয়। আটককৃতরা হলেন, পটুয়াখালীর বাউফল উপজেলার তাতেরকাঠি মধ্যপাড়া এলাকার হারুণ হাওলাদারের ছেলে এনামুল হক (৩৭), এনামুল হকের স্ত্রী শিরীন বেগম (২৬), ফেনী সদর উপজেলার পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার আব্দুলাহ সরদারের ছেলে রোমান সরদার (১৯) এবং মাগুরার মোহাম্মাদপুর থানার চরপাড়া মধ্যপাড়া এলাকার আয়েন উদ্দিনের ছেলে প্রাইভেট কার চালক জহিরুল ইসলাম(৪৫)। র্যাব-৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহবুব উল-আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃতদের ফকিরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




