স্টাফ রিপোর্টার ॥ যশোরে নিউজ নেটওয়ার্ক আয়োজিত নারী ও বালিকাদের অধিকার সুরক্ষাকারীদের অ্যাডভোকেসি, লবিং ও নেগেসিয়েশন বিষয়ক চার পর্বের কর্মশালা শেষ হয়েছে। গতকাল শুক্রবার হোটেল সিটি প্লাজায় চতুর্থ ব্যাচের তিনদিনের কর্মশালা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর জাহান ইসলাম নীরা। নিউজ নেটওয়ার্কের আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়কারী ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চতুর্থ পর্বের কর্মশালার প্রশিক্ষক ও খুলনার খিস্টান সার্ভিস সোসাইটির পরিচালক সাজ্জাদুর রহিম পান্থ, দৈনিক কল্যাণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল ওয়াহাব মুকুল, সনাক যশোরের সভাপতি সুকুমার দাস, কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের নির্বাহী সদস্য দিপঙ্কর দাস রতন প্রমুখ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউজ নেটওয়ার্কের ‘সাপোর্টিং হিউম্যান রাইটস ডিফেন্ডারস ওয়ার্কিং ফর উইমেনস অ্যান্ড গার্লস রাইটস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় গত ২ নভেম্বর চার পর্বের ১২ দিনের কর্মশালা শুরু হয়। কর্মশালায় গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতা, এনজিওকর্মী ও সাংস্কৃতিক কর্মী মিলে মোট ১১৭ জন অংশ নেন।



