লোকসমাজ ডেস্ক॥ ইয়াবার মামলায় জামিন হয় কিন্তু খালেদা জিয়া ও সম্পাদক আবুল আসাদের জামিন হয় না। এর চাইতে দুঃখজনক এবং লজ্জাজনক আর কিছু হতে পারে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসকাবের জহুর হোসেন চৌধুরী হলে এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দৈনিক নয়া দিগন্ত’র সম্পাদক আলমগীর মহিউদ্দিন এর সভাপতিত্বে সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে এর নেতারা বক্তব্য রাখেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আরো একটি দুঃখজনক ঘটনা ইদানীং ল্য করছি। সেটা হলো সংখ্যালঘুর উপর নির্যাতন, তাদের বাড়িঘরে হামলা। একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে এর চাইতে খারাপ এবং দূর্ভাগ্যজনক কিছু হতে পারে না। কয়েকজন সংখ্যালঘু নেতা একটা ভয়ানক অভিযোগ এনেছেন। তারা মনে করেছেন কয়েকজন আলেম এর মদদ যোগাচ্ছে। অতএব এটা সরকারের দায়িত্ব আলেমদের নামে এধরনের অপবাদ দেয়াটা মোটেও ভালো দিক না। জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে আপনারা অনেকে বলেছেন বাংলাদেশের গণতন্ত্র কবরে শায়িত। এখন আমরা অপোয় আছি আল্লাহু আকবার বলে মাটিচাপা দিবো না হরিবোল বলে আগুনে পোড়াবো। তাই এটাকে মাটি থেকে উঠাতে হলে, গণতন্ত্রকে বাঁচাতে হলে একটা মাত্র পথ আছে। আমাদের সকলকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।





