ফের মিয়ানমারের মতায় সু চি’র দল
লোকসমাজ ডেস্ক॥ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন জিতে মিয়ানমারে ফের মতা আসল অং সান সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। বিবিসি জানায়, ৮ নভেম্বর অনুষ্ঠিত দেশটির সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। মিয়ানমারের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৩২২টি আসন। শুক্রবার দেশটির নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৩৪৬টি আসন জিতে নিয়েছে এনএলডি। এর আগে প্রাথমিক ফলাফলে সু চি নিজের দলের বিজয় দাবি করেন। তবে দেশটির সেনাবাহিনী সমর্থিত বিরোধী দল নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়েছে। করোনার বিধিনিষেধের মধ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে মতাসীন দলকে সুবিধা পাইয়ে দেয়া হয়েছে বলে তাদের অভিযোগ। এদিকে এনএলডি মুখপাত্র মনিওয়া অং শিন জানান, জনগণের সমর্থনে তারা ‘ভূমিধস’ জয় পেয়েছেন। এখন একটি জাতীয় ঐক্য সরকার গঠন করাই তাদের ল্য। ২০১১ সালে পাঁচ দশকের সামরিক শাসন অবসানের পর দ্বিতীয়বারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো মিয়ানমারে। লাখ লাখ মানুষ ভোট দিলেও ভোটাধিকার থেকে বঞ্চিত হয় মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর লোকেরা। সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে রাখাইন, শান ও কাচিনের নৃতাত্ত্বিক সংখ্যালঘুর ভোটাধিকার কেড়ে নেয়া হয়। ফলে আগ থেকেই এ নির্বাচনের সুষ্ঠুতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল আন্তর্জাতিক পর্যবেকেরা।
ওবামার চোখে রাহুল গান্ধী ‘নার্ভাস, অপরিণত’
লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের গান্ধী পরিবারের উত্তরসূরি রাহুলকে ‘নার্ভাস এবং অপরিণত’ বলেছেন। ওবামা তার লেখা স্মৃতিচারণমূলক বই ‘অ্যা প্রমিসড ল্যান্ড’-এ এসব কথা বলেছেন। বৃহস্পতিবার বইটির রিভিউ প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। সেখানে উঠে এসেছে রাহুল গান্ধীর কথা। রাহুল গান্ধীর ব্যক্তিত্ব নিয়ে ভারতের রাজনীতিতে আগে থেকেই এমন কথা প্রচলিত। বিরোধীরা প্রায়ই তাকে ‘নাবালক’ বলে বিদ্রুপ করেন। ওবামা লিখেছেন, ‘রাহুল গান্ধীর নার্ভাস এবং অপরিণত বৈশিষ্ট্য এমন, যেন মনে হয় কোনো ছাত্র; যে তার শিকের দৃষ্টি কাড়তে চাইছে। কিন্তু তার তৎপরতার অভাব রয়েছে অথবা বিষয়টি বোঝানোর মতা কম।’ ওবামা সোনিয়া গান্ধীর কথাও বলেছেন। তার মন্তব্য, ‘আমরা শুধু চার্লি ক্রিস্ট বা রাহম এমানুয়েলের মতো হ্যান্ডসাম পুরুষদের কথা শুনেছি। কিন্তু রাজনীতিতে নারীদের সৌন্দর্যের কথা শুনিনি। এেেত্র দুই একজন ব্যতিক্রম আছেন, তাদের মধ্যে সোনিয়া গান্ধী একজন।’ ২০১০ এবং ২০১৫ সালে ভারত সফরে যাওয়া ওবামার কথায় মনমোহন সিং একজন ‘অবিচল’ মানুষ। তার সঙ্গে সাবেক মার্কিন ডিফেন্স সেক্রেটারির তুলনা করেছেন তিনি। ওবামার লেখায় রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথাও। পুতিনকে স্ট্রিট স্মার্ট বস হিসেবে আখ্যা দিয়েছেন। ৭৬৮ পেজের এই বইটি ১৭ নভেম্বর বাজারে আসার কথা। বইয়ের পাতায় পাতায় তিনি তুলে ধরেছেন নিজের রাজনৈতিক পর্যবেণের কথা।
সৌদিতে গাছ কাটলেই ১০ বছরের জেল ও ৬৮ কোটি টাকা জরিমানা
লোকসমাজ ডেস্ক॥ পরিবেশ রায় কঠোর আইন করেছে সৌদি আরব। গাছ কাটা এমনকি পাতা ছিঁড়লেই সর্বোচ্চ ১০ বছর জেলে কাটাতে হবে, এমনকি দিতে হবে প্রায় ৬৮ কোটি টাকা পর্যন্ত জরিমানাও। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম দ্য নিউ আরব সূত্রে বৃহস্পতিবার এ খবর দিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা। এ সপ্তাহে এক টুইট বার্তায় পরিবেশ রায় এই আইনের বিষয়টি প্রকাশ করে সৌদি পাবলিক প্রসিকিউশন। সেখানে বলা হয়, গাছ কাটা, ঝোপ, গুল্ম, গাছের চারা, এমনকি সেগুলোর ছাল, পাতা বা কোনও অংশ ছেঁড়া বা অপসারণ করা বা মাটি থেকে ওপড়ানো অপরাধের শামিল। এর জন্য অভিযুক্তদের সর্বোচ্চ ১০ বছরের জেল এবং ৩০ মিলিয়ন সৌদি রিয়াল (বাংলাদেশি ৬৭ কোটি ৮৪ হাজার টাকার বেশি) পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে। ২০৩০ সাল পর্যন্ত উন্নয়ন কর্মকাণ্ডের ল্য নির্ধারণী ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে এ আইন করল সৌদি কর্তৃপ। ওই পরিকল্পনায় পরিবেশগত উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। দেশটির পরিবেশমন্ত্রী আব্দুল রহমান আল ফজলি গত মাসে ‘লেটস মেক ইট গ্রিন’ নামে একটি প্রকল্প ঘোষণা করে। যাতে ২০২১ সালের এপ্রিলের মধ্যে সৌদি আরব জুড়ে এক কোটি গাছ লাগানো হবে।





