করোনায় মাদ্রাসা কর্মচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে মাদ্রাসার এক কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সদর হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ এ তথ্য নিশ্চিত করেন। আনোয়ার শহরের ব্যাপারীপাড়ার আব্বাস উদ্দিন সড়কের বাসিন্দা। তিনি সদর উপজেলার উত্তর কাস্টসাগরা মাদ্রাসার প্রধান সহকারী পদে কর্মরত ছিলেন। সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার জানান, গত বুধবার আনোয়ার হোসেনের করোনা ধরা পড়ে। ওইদিন সকালে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি হন। এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেলেন বলে জানান তিনি।

ভাগ