ঢাকায় উপনির্বাচনে বর্জন করেছে বিএনপি, পুনঃনির্বাচনের দাবি

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনে নির্বাচন বর্জন করেছে বিএনপি। একই সাথে পুনরায় নিরপে নির্বাচনের দাবি করেছে দলটি। বৃহস্পতিবার বিকালে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর এর প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোট বর্জন করা হয়। এসময় এসএম জাহাঙ্গীর বলেন, আমরা যে যে কেন্দ্রে গেছি দেখেছি সেখানে কোনো নির্বাচনি পরিবেশ ছিল না। আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। অনেককে মারধর করেছে, বোনদেরও ছাড় দেয়নি, তাদের গায়েও হাত তুলেছে।
তিনি বলেন, আমরা প্রিজাইডিং অফিসারের কাছে প্রশ্ন করেও কোনো উত্তর পাইনি। যখন পুলিশের দ্বারস্থ হয়েছি, তাদের ডেকেছি। তখন তাড়াহুড়া করে তারা চলে গেছেন। আওয়ামী নেতাদের সাথে গিয়ে পুলিশ দাঁড়িয়ে ছিলেন এবং তার ভিডিও ও আছে বলে অভিযোগ করেন বিএনপির প্রার্থী। এসময় বিএনপি প্রার্থী আরো বলেন, আমাদের ধারণা ছিল, ভোটের অধিকার ফিরে পাবার জন্য সারাদেশের মানুষের মাঝে যে আকাঙ্া তার প্রতি সন্মান জানিয়ে হলেও সরকার অন্তত এই নির্বাচন সুষ্ঠু করবেন। কিন্তু তারা তাদের পুরানো চরিত্রের প্রতিফলন করেছে। তাই আমরা এই নির্বাচন বর্জন করলাম এবং পুনরায় নিরপে নির্বাচনের দাবি জানাই। এসময় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন সহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জে-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর কাওরান বাজার মোড় থেকে মশাল মিছিল শুরু করে পান্থপথ সিগন্যালে এসে মিছিলটি শেষ হয়। মশাল মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এসময় ভয়ে আশেপাশের দোকানপাট বন্ধ করে ফেলে দোকানদাররা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আয়োজনে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সহ সভাপতি মামুন খান, পার্থদেব মন্ডল, মোস্তাফিজুর রহমান, লিংকন ফকির, পাভেল সিকদার, যুগ্ম সম্পাদক তানজিল আহসান, সহ সাধারণ সম্পাদক সাখওয়াত হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি, ঢাকা বিশ্ববিদ্যালয় এর আহ্বায়ক রকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব মোঃ আমান উল্লাহ আমান সহ কয়েক শতাধিক নেতাকর্মী।

ভাগ