লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশকে ‘কুর্নিশ’ জানিয়ে সশস্ত্র বাহিনীর ৮৬১ জন সদস্যকে মেডেল দিয়েছে জাতিসংঘ। দণি সুদানের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় বুধবার একটি অনুষ্ঠানে এই পদক দেয়া হয়। ‘ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদান’ তাদের অফিশিয়াল টুইটারে জানিয়েছে, এর মধ্যে ১৯ জন নারী শান্তিরী আছেন। ‘কুর্নিশ গ্রহণ করো বাংলাদেশ,’ এভাবে সম্মান জানিয়ে টুইটারে লেখা হয়েছে, ‘আপনাদের ১৯ নারীসহ ৮৬১ জন সদস্য সাধারণ মানুষের নিরাপত্তা রায় চমৎকার কাজ করায় জাতিসংঘের মেডেল পাচ্ছে। অভিনন্দন।’ দণি সুদানের দারিদ্র্য পীড়িত ওয়াও এবং কুয়াজক অঞ্চলের জীবনমানের উন্নয়নে কাজ করছে বাংলাদেশের শান্তিরী বাহিনী। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিা ব্যবস্থার উন্নতিতে বিনা মূল্যে বইও বিতরণ করছেন সদস্যরা। জাতিসংঘ শান্তিরা মিশনের অধীনে বিশ্বের নানা প্রান্তে যারা শান্তিরী হিসেবে দায়িত্ব পালন করেন, তারা ‘ব্লু হেলমেটধারী’ হিসেবে পরিচিত। জাতিসংঘ শান্তিরীদের প্রতীক ‘ব্লু হেলমেট’। কয়েক দশক ধরে শান্তি মিশনে গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশি শান্তিরীরা। জাতিসংঘের শান্তিরী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের নাম এখন শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে ইথিওপিয়া। তালিকায় বর্তমানে পাকিস্তানের অবস্থান পঞ্চম। সশস্ত্র বাহিনী ও পুলিশ মিলে বর্তমানে ছয় হাজার ৮৫০ জন বাংলাদেশি শান্তিরী বিশ্ব শান্তিরায় নিয়োজিত রয়েছেন।




