ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলায় সাংগঠনিক সফরের অংশ হিসেবে ৩নং ওয়ার্ড খানজাহানপুর আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার এক মতবিনিময় সভা খানজাহানপুর প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। রবীন কুন্ডুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. তারিক হাসান মিন্টু, ডা. ইমদাদুল হক সেলিম, শেখ আশরাফ হোসেন, আলী আজম মোহন, শেখ আফছার আলী, কাজী মনিরুল ইসলাম মনির, ইউপি সদস্য সোনালী বেগম, শেখ মনিরুল ইসলাম, বিকাশ রায়, মোস্তফা জামান, কাজী শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।





