যশোর সংবাদপত্র পরিষদের সহসভাপতি দৈনিক যশোর সম্পাদক জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ চারজন সাংবাদিকের বিরুদ্ধে খোলাডাঙ্গার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,সুদে কারবারি জাকিয়া সুলতানা লাকি মামলা করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন যশোর সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, কোষাধ্যক্ষ দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু, সদস্য দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সদস্য দৈনিক সমাজের কথার নির্বাহী সম্পাদক শামীম চাকলাদার বাবু তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, লাকি যে চিহ্নিত সুদে কারবারি তা পুলিশি তদন্তে প্রমাণিত হয়েছে। তার অত্যাচারে এক নারী তিন বার আত্মহত্যার চেষ্টা চালান। অসুস্থ অবস্থায় তাকে যশোর আড়াই শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেই সংবাদই পত্রিকায় প্রকাশিত হয়েছে। আর এই কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপের শামিল। নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহারসহ লাকির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিজ্ঞপ্তি





