ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ বেসরকারি পাট,সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ৬ দফা দাবি আদায়ে ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। খুলনার ফুলবাড়ীগেটে ব্যক্তি মালিকানাধীন শিপলু টেক্সটাইল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আগামী ১৫ নভেম্বর ঢাকা প্রেস কাবের সামনে মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যক্তি মালিকানাধীন শ্রমিকদের ২৭শ টাকা স্কেল অনুযায়ী নায্য মজুরি প্রদান, বন্ধ মিল কারখানা চালু, শ্রকিকের সকল বকেয়া পাওনা পরিশোধ ও শ্রমিক নির্যাতন বন্ধের জোর দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা শহিদুল্লাহ খা। বক্তব্য রাখেন, ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, অ্যাজাক্স জুটমিলের সিবিএ ভারপ্রাপ্ত সভাপতি বখতিয়ার হোসেন , বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, শিপলু টেক্সটাইল মিলের সিবিএ সভাপতি লিটন মোল্লা প্রমুখ।





