ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা নগরীর ফুলবাড়ীগেট ও শিরোমণিতে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ জনকে জরিমানা ও ৬ জনকে আটক করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণে সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবিলার প্রস্তুতি হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুফ আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম ও দেবাশিষ বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে মাস্ক সাথে না থাকায় ১৫ জনকে জরিমানা এবং ৬ জনকে আটক করা হয়।





