ট্রলি-নছিমন সংঘর্ষে প্রাণ গেলো কিশোরের

কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিনচালিত অবৈধ ট্রলি ও নছিমনের সংঘর্ষে শান্ত (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার আল্লারদর্গা-প্রাগপুর সড়কের জয়রামপুর কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত উপজেলার বাগুয়ান গ্রামের স্বপন আলীর ছেলে। দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পরিদর্শক শাহাদত হোসেন জানান, ইটবোঝাই একটি ট্রলি ও নছিমনের মধ্যে সংঘর্ষ হলে নছিমন যাত্রী শান্ত ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ট্রলির চালক জীবনকে (২২) আটক করা হয়েছে। সে ভেড়ামারা উপজেলার নওদা খাড়াড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

ভাগ