কপিলমুনিতে পরিত্যক্ত জায়গায় সবজি চাষে সফলতা

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলার কপিলমুনিতে পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করে সফলতা পেয়েছেন চাষি কুদ্দুস গাজী। তিনি পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের নগর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। কুদ্দুস গাজী জানান, তিনি অভাবের সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন। একসময় তিনি অন্যের পরিত্যক্ত খানা-নালা জমিতে সবজি চাষ শুরু করেন। এতে তিনি বেশ সফলতা পান। তাকে দেখে অন্যরাও পরিত্যক্ত জমিতে সবজি চাষে ঝুঁকে পড়েছেন। চাষি আ. মান্নান, সাইদুল ইসলাম, অজিয়ার গাজীসহ অনেকে বলেন, সংসারের ঘাটতি মিটিয়ে বাজারে সবজি বেচে বেশ আয় হচ্ছে। এ বিষয়ে পাইকগাছার কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বর্তমানে বাজারে সবজির দাম বেড়ে যাওয়ায় গ্রামের পরিত্যক্ত জায়গায় পুরুষের পাশাপাশি মহিলারাও সব রকম সবজি চাষ শুরু করেছেন। তাদেরকে এ ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে।

ভাগ