কচুয়া (বাগেরহাট) সংবাদদাতা ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি ও তার পরিবারের সকল সদস্যের সুস্থতা কামনায় কচুয়া প্রেসকাবের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। শনিবার কচুয়া প্রেসকাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে এ দোয়ার আয়োজন করা হয়। কচুয়া প্রেসকাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া থানা পুলিশের ওসি মো, মনিরুল ইসলাম, প্রফেসর অনিমেষ সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ওসি (তদন্ত) সরদার ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, জেলা পরিষদ সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ প্রমুখ।




