যশোরে করোনোযোদ্ধাদের প্রতি প্রথম আলোর কৃতজ্ঞতা

করোনা অতিমারির সম্মুখসারির যোদ্ধা হিসেবে যশোরের ছয়টি প্রতিষ্ঠানের কর্মকর্তা নেতাদের হাতে ফুল ও প্ল্যাকার্ড দিয়ে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা জানানো হয়েছে। প্রথম আলোর ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে রবিবার সকালে যশোরের জেলা প্রশাসন, প্রেস কাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাদেরকে এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এর আগে গত ৪ নভেম্বর যশোরের পুলিশ সুপার মুহম্মদ আশরাফ হোসেন, সিভিল সার্জন শেখ আবু শাহীন ও যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ রায়ের হাতে কৃতজ্ঞতা স্মারক ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
রবিবার সকাল ১০টায় প্রথমে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের হাতে ফুলের ডালি তুলে দেওয়া হয়। এরপর প্রেস কাব যশোরে গিয়ে সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান এবং সবশেষে সুরধুনী সংগীত নিকেতন কার্যালয়ে গিয়ে সাংস্কৃতিক জোটের নেতাদের হাতে ফুল তুলে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য সুকুমার দাস ও হারুন অর রশীদ, জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস প্রমুখ। সরকারি কর্মকর্তা ও সাংস্কৃতিক নেতাদের হাতে ফুলের ডালি তুলে দেন প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম, বন্ধুসভার সভাপতি মোয়াজ্জেম হোসেন, সহসভাপতি নাসরিন শিরিন, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কাজী ইসরাত শাহেদ, মিম আক্তার, নুরুন্নবী প্রমুখ। বিজ্ঞপ্তি

ভাগ