বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ রোববার সকালে সাড়ে ১১ কেজি ভারতীয় রুপাসহ আলী হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে। তিনি সাতীরার কলারোয়া উপজেলার জাফরপুর (তুলশীডাঙ্গা) গ্রামের আব্দুল খালেকের ছেলে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, রাজধানী ঢাকায় রুপার বড় ধরনের চালান পাচার করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে বাগআঁচড়া জীবলীতলায় পুলিশ পাহারা বসানো হয়। এরপর পাকা রাস্তা থেকে আটক করা হয় আলী হোসেনকে। তার কাছ থেকে উদ্ধার হয় ১১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পরে আটক আলী হোসেনকে আদালতে সোপর্দ করা হয়।





