অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ যশোর জেলা দল গঠন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত জেএফএ অনুর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ যশোর জেলা দল গঠন করা হয়েছে। দলের খেলোয়াড়রা হলেন, লামিয়া খাতুন,সানজিদা ইসলাম রাণী, রাফিয়া নুর, মিথিলা সুলতানা ফাল্গুনি, সুস্মিতা পাল,নুসরাত জাহান হাবিবা, আফরুন নাহার রিমা,জান্নাতুল ফারজানা,সাদিয়া ইসলাম, তিথী রাণী ধর, ফারজানা আক্তার তন্নি, নুসরাত রহমান জ্যোতি,হাবিবুন নাহার হাবিবা, সিনথিয়া ইয়াসমিন ঐশী, নুপুর খাতুন ও ঐশী আক্তার লিজা। উল্লেখ্য, এই প্রথম সর্বাধিক ৪৯টি দল নিয়ে দেশের ৭টি ভেন্যুতে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ৭টি ভেন্যুর চ্যাম্পিয়ন দল ও সেরা রানারআপ দলসহ ৮টি দল নিয়ে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকায়। যশোর জেলার খেলা মাগুরা, রাজবাড়ী এবং ফরিদপুর জেলা দলের বিজয়ীর সাথে আজ সোমবার মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

ভাগ