পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক। রবিবার সকালে আলমতলা গ্রামের মান্নান জমাদ্দারের ছেলে ইয়াছিনুর রহমান ও কালুয়া গ্রামের আনোয়ারুল সরদারের মেয়ের সাথে বিয়ের আয়োজন চলছিল। জানতে পেরে স্থানীয়ভাবে বিষয়টি ইউপি চেয়ারম্যান কে.এম. আরিফুজ্জামান তুহিন তাৎক্ষণিকভাবে উভয়কে পরিষদে ডেকে পাঠান। এ সময় তিনি পাত্র-পাত্রী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেন। একই সাথে বয়স বৃদ্ধি করা ননজুডিসিয়াল স্ট্যাম্প পুড়িয়ে ফেলেন।



