স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের দ্বিতীয় স্টেপ মোকাবেলায় সরকারি নির্দেশ অনুযায়ী পরিবহন যাত্রীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার যশোর শহরের বকচর মোড়ে খুলনা থেকে ছেড়ে আসা কিংফিশার পরিবহনের যাত্রীদের মাঝে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- কিংফিশার ট্রাভেলসের জেনারেল ম্যানেজার মোঃ শামীম খান, আব্দুর রহমান, আমির হোসেন বাবু, শাহজাহান কবির, আব্দুল মান্নান, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক সেলিম রেজা মিঠু প্রমুখ।



