বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে আগামীকাল মঙ্গলবার থেকে যশোরে তিনদিনব্যাপী গেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিলেকশন পার্ট-২ এর বয়সভিত্তিক খেলোয়াড় বাছাই করা হবে। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে এই বাছাই করা হবে। প্রথমদিন মঙ্গলবার অনূর্ধ্বÑ১৪, দ্বিতীয়দিন বুধবার অনুর্ধ্ব ১৬ এবং তৃতীয় দিন বৃহস্পতিবার অনুর্ধ্ব-১৮ বয়সের খেলোয়াড়দের বাছাই করা হবে। স্বাস্থ্যবিধি মেনে তিনদিনের এই বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। যশোরের অনূর্ধ্ব-১৪, ১৬ এবং ১৮ দলের খেলোয়াড়দের নির্ধারিত দিন সকাল সাড়ে ৮টায় উপস্থিত হয়ে স্কুল সনদ, জন্ম নিবন্ধন, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং অভিভাবকের আইডি কার্ড যশোর ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির সমন্বয়ক শিমুল বিশ্বাস শি‘মু’র নিকট জমা দিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।




