ইজিবাইক মোটরসাইকেল সংঘর্ষে ছাত্র আহত

স্টাফ রিপোর্টার ॥ যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গতকাল সকালে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে এম ফারিদ (১৭) নামে এক ছাত্র গুরুতর আহত হয়েছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফারিদ শহরের মোল্লাপাড়ার বাসিন্দা গ্রিস প্রবাসী মামুনুর রহমান হোয়াইটের পুত্র এবং শেখহাটি হাইকোর্ট মোড়স্থ টেকনিক্যাল ইনস্টিটিউটের এইচএসসি ১ম বর্ষের ছাত্র। আহতদের আত্মীয় হারুন অর রশিদ জানিয়েছেন, কাল বেলা ১১টার দিকে ফারিদ তার মোটরসাইকেল নিয়ে শহরে ঘুরতে বের হয়। যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছুলে বিপরীতমুখী একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফারিদ মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার অবস্থার অবনতি ঘটে। তখন কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিনারুল ইসলাম ফারিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।

ভাগ