লোকসমাজ ডেস্ক॥ ২০২১-২২ শিাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ঘ ইউনিট ও চারুকলা অনুষদের অধীনে চ ইউনিটের আলাদা পরীা আর নেওয়া হবে না। আগের পাঁচটি ইউনিটের জায়গায় এখন সব মিলিয়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিা- এই তিনটি ইউনিটে পরীা হবে। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুপ্লিকেশন এড়ানো জন্য এবং বোঝা কমানোর জন্য তিনটি ইউনিটে পরীা নেব। বর্তমান যে ইউনিটগুলো আছে, সেগুলো তিনটা ইউনিটে বিন্যাস করব। “ইউনিটের নামকরণ কী হবে, তা পরে ঠিক করা হবে৷ এটা ২০২১-২২ শিাবর্ষ থেকে কার্যকর হবে।” বিষয়টি প্রথমে অ্যাকাডেমিক কাউন্সিল ও পরে সিন্ডিকেটের সভায় চূড়ান্ত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির েেত্র উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিার্থীদের ক ইউনিটে, মানবিক বিভাগের শিার্থীদের খ ইউনিটে এবং ব্যবসা শিা বিভাগের শিার্থীদের গ ইউনিটে ভর্তি পরীা দিতে হত। উচ্চ মাধ্যমিকের বিভাগ পরিবর্তনের জন্য বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিা শাখা থেকে উত্তীর্ণ শিার্থীরা নিজ নিজ ইউনিটে আবেদনের যোগ্যতাপূরণ সাপেে বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে আবেদন করতে পারেন।
অপরদিকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিা শাখা থেকে উত্তীর্ণ শিার্থীদের যারা চারুকলা ভর্তি হতে চান, তাদেরকে চ ইউনিটে ভর্তি পরীা দিতে হত। করোনাভাইরাস মহামারীর মধ্যে এবছর ( ২০২০-২১ শিাবর্ষ) ভর্তি পরীার জন্য সবাইকে ঢাকায় না এনে শিার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পাশাপাশি এবার পরীা পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। এতদিন মোট ২০০ নম্বরের ভিত্তিতে শিার্থীদের মূল্যায়ন হত। সেখানে ১২০ নম্বরের পরীায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচসির জিপিএর ভিত্তিতে ৮০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর যোগ করে মেধাতালিকা তৈরি করা হত। এবার মোট ১০০ নম্বরের ভিত্তিতে শিার্থীদের মূল্যায়ন করা হবে। এসএসসি ও এইচএসসির জিপিএর জন্য থাকছে ২০ নম্বর, বাকি ৮০ নম্বরের পরীা হবে। তার মধ্যে আবার ৩০ নম্বরের এমসিকিউ এবং ৫০ নম্বরের লিখিত পরীা হবে।





