জো বাইডেনকে বিএনপির অভিনন্দন

লোকসমাজ ডেস্ক॥ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব বলেন, তার এই ঐতিহাসিক বিজয়ে বন্ধুপ্রতীম মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণও আনন্দিত। বিএনপি মহাসচিব অভিনন্দন বার্তায় বাংলাদেশের জনগণ, বিএনপি ও তার নিজের প থেকে জো বাইডেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই অভিনন্দন বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে তার সর্বাঙ্গীন সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন বিএনপি মহাসচিব।

ভাগ